Saturday, September 19, 2026

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর খালেক শেখের ছেলে সাইফুল ইসলাম (সিসি-২৫৭/২৫), ইসাহাক সরদারের ছেলে রুহুল কুদ্দুস (সিসি-৬১১/২৫), ফজোর আলী মোড়লের ছেলে রবিউল ইসলাম (সিসি-২৫৩/২৫), মুনছুর গাজীর ছেলে আব্দুর রহমান (সিসি-৬০৯/২৫), রহমাত কারিকরের ছেলে আসাদুল কারিকর (সিসি-৬১৩/২৫) এবং সুরমান সরদারের ছেলে লিয়াকত আলী সরদার (সিসি-৬১২/২৫) কে গ্রেফতার করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article