আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ -প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে র্যালি বের করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার পক্ষে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, ইউআরসি ইন্সট্রাক্টর বেদ্যনাথ সরকার প্রমুখ।
