Sunday, August 30, 2026

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান আশাশুনি উপজেলা দল

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ করা হয়। আজ ৩০ আগষ্ট ২০২৬ রোজ রোববার বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন এর যৌথ আয়োজনে উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় আশাশুনি বনাম কালিগঞ্জ উপজেলা অংশ গ্রহন করেন। খেলায় প্রথমার্ধে আশাশুনি দল একটি গোল করে। দ্বিতীয়ার্ধে কালিগঞ্জ উপজেলা দল ১ টি গোল করে উভয় দল সমান সমান হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৫ গোল করে চ্যাম্পিয়ান হয়।অপর দিকে কালিগঞ্জ উপজেলা দল ৩ গোল করে রানার্সআপ হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপি’র আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু, জেলা ফুটবল এসোসিয়েশন আহবায়ক ইমদাদুল ইসলাম, সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। এসময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীয়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। খেলায় দর্শকের স্রোত লক্ষ করা যায়।
এসম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছেলেমেয়েদের লেখাপড়া পাশাপাশি খেলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার জন্য সাতক্ষীরা উর্বর ভূমি। বাংলাদেশ সহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়। দীর্ঘদিন কোন খেলা ছিল না, খেলার পরিবেশ নষ্ট করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে উন্নয়ন ঘটিয়েছেন। তিনি আরো বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article