Friday, August 28, 2026

বড়দল কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতি বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করেছে। আজ ২৩ আগষ্ট ২০২৬ রোজ রবিবার বেলা ১১ টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আঃ ওহাবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, কলেজিয়েট স্কুলের এডহক কমিটির সভাপতি ও আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুক, কলেঃ স্কুলের অধ্যক্ষ বাবলুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম মন্টু, ব্র্যাকের এরিয়া ম্যানেজার বাকী বিল্লাহ, সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্যা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ইদ্রিস আলী এবং গীতা থেকে পাঠ করেন, কৃষ্ণ পদ মন্ডল। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article