সংবাদ বিজ্ঞপ্তি : উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষকদের আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে তুলতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট (ঐঊঅঞ) এর আওতায় এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (ইফজঊঘ) এর কারিগরি পরিচালনায় দদডড়ৎশংযড়ঢ় ড়হ ঊসঢ়ড়বিৎরহম ঊফঁপধঃড়ৎং ঃযৎড়ঁময উরমরঃধষ কহড়ষিবফমব ঊহযধহপবসবহঃ ঁহফবৎ ঃযব ঐঊঅঞ চৎড়লবপঃদদ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। আজ ২৪ আগষ্ট ২০২৬ রোজ সোমবার সকাল ৯ঃ৩০ টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। কুয়েটের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর পরিচালক প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং ঐঊঅঞ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর মোঃ আসাদুজ্জামান। উদ্বোধনী পর্বে ইফজঊঘ এর জেনারেল ম্যানেজার (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) খন্দকার রাশেদুল আরেফিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফজঊঘ এর সেলস ম্যানেজার বিপ্লব চন্দ্র মহন্ত। উদ্বোধনী সেশন শেষে শুরু হওয়া কারিগরি পর্বে উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত ৫ টি মডিউল নিয়ে সেশন পরিচালিত হয়। সাইবার নিরাপত্তা সচেতনতা, তথ্য সুরক্ষা ও সাইবার হুমকি মোকাবেলায় দিকনির্দেশনা দেন ঐঊঅঞ প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট প্রফেসর ড. মোহাম্মদ শাফিউল আলম খান এবং ইফজঊঘ এর মোঃ আরিফুল ইসলাম আরমান। শিক্ষা ও গবেষণায় জেনারেটিভ এআই এর কার্যকর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইফজঊঘ এর খন্দকার রাশেদুল আরেফিন এবং আবু নাসের মোঃ নাফিউ। ই-জার্নাল ও প্লাগিয়ারিজম প্রতিরোধ, মৌলিক গবেষণার মান সংরক্ষণ ও ই-রিসোর্স ব্যবহারের কৌশল তুলে ধরেন ইফজঊঘ এর সহকারী ব্যবস্থাপক (নলেজ অ্যান্ড রিসার্চ) আহমেদ আল হোসেন। উচ্চশিক্ষায় এআই-এর প্রায়োগিক ব্যবহার সেশনটি পরিচালনা করেন আবু নাসের মোঃ নাফিউ।
