Friday, August 21, 2026

ডুমুরিয়ায় গ্রীষ্মকালীন খেলাধুলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক আলোচনা সভা

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি : “৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলা ” উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগষ্ট ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৌমেন বিশ্বাস, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মাইকেল মল্লিক, প্রধান শিক্ষক গৌতম কুমার মন্ডল, প্রধান শিক্ষক মিনতি রানী কুন্ডু, সুপার মোঃ মতিউর রহমান, মোঃ ইদ্রিস আলী, মোঃ রিয়াদ হোসেন, হেলেনা খাতুন, শেখ সাইদুল হক মিন্টু, মোস্তফা রফিকুল ইসলাম, শিক্ষক মুস্তাক চৌধুরী, শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ। সভায় এসএসসি পরীক্ষার ফলাফলে সফলতা ও বিপর্যয় নিয়ে তার কারণ ও পর্যালোচনা করা হয়। সভার এক পর্যায়ে প্রতিযোগিতা পর্ব নিয়ে আলোচনা করা হয়। এবারের পর্ব গুলো হল প্রাইম মিনিস্টার গোল্ডকাপ, জেলা প্রশাসক গোল্ডকাপ, নতুন কুঁড়ি স্পোর্টস ও সাংস্কৃতিক চর্চা এবং ইভেন্ট গুলোর মধ্যে এথলেটিকস, ফুটবল, সাঁতার, টেবিল টেনিস, জুডো খেলাটি, দাবা প্রতিযোগিতা ।
অনুষ্ঠানে উপজেলাধীন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article