Monday, June 22, 2026

ডুমুরিয়ায় হাঙ্গারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় দ্যা হাঙ্গার প্রজেক্ট ‘র পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন ২০২৬ রোজ সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া মহিলা কলেজের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি শেখ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন হিসাব রক্ষণ অফিসার সঞ্জয় রায়। প্রজেক্ট কর্মকর্তা মোঃ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, মোঃ আব্দুল হালিম ঢালী, মোঃ ইয়াছিন আলী, শাহিনুর বেগম, শেখ রবিউল ইসলাম, হাফেজ মতিয়ার রহমান, শফিকুল ইসলাম খান, পারভেজ গাজী, সুজিত মল্লিক, মোঃ ইউনুচ আলী, মোঃ আলী রসুল, শিব দাস, সিরাজুল ইসলাম, জেসমিন আক্তার, ইভানা পারভীন, মজিনা বেগম, পিয়ারী সুলতানা, মেরী আক্তার, রেবেকা সুলতানা, পারুল বেগম, মফিজুল ইসলাম। সভায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি । এই ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article