সাতক্ষীরা প্রতিনিধি : মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার সকালে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মনজুরুল হক প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন এলজিইডি সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিত্যানন্দ কুমার, আইসিটি প্রভাষক দেবাশীষ দাস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ আফজাল করিম প্রমুখ।
সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক প্রোগ্রামে ১৮টি স্টল স্থান পেয়েছে।এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপমা আহমেদ।
