সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সকলের প্রিয় গণমানুষের নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ। আজ ১১ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলের শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, পৌর তাঁতী দলের আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন লাল্টু, যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল মোল্লা, মোঃ রেজাউল ইসলাম, সদস্য সচিব মোঃ নাজমুল হুদা, কলারোয়া উপজেলা তাঁতী দলের আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কলারোয়া পৌর তাঁতী দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
