Wednesday, June 10, 2026

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে এনজিও লিডার্সের সহায়তায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ জুন ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপকুলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা চাই বিষয় সামনে রেখে লিডার্সের সহযোগিতায় ক্লাইমেট এ্যাকশান ফোরাম আশাশুনির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। ক্লাইমেট এ্যাকশান ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে ও লিডার্সের প্রোজেক্ট অফিসার মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম, মৎস্য অফিসের উজ্জল কুমার, লিডার্স এর ফ্যাসিলেটর মোঃ আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article