Sunday, June 7, 2026

দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে আবারো ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। এর আগে গত কয়েকদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৯বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে,
ইং ৬জুন শনিবার ভোর অনুমান ৫টার দিকে পুলিশ টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার কুলিয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ০৫টি পলি বলে চিংড়ি মাছের রেনু পাওয়া যায়। মাছের রেনু বিষয়ে দেবহাটা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। মাছের রেনু দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকায় মাছের রেনু শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেনু পোনা দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, পুলিশ অফিসারবৃন্দ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটা বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়েছে। আটককৃত রেনু অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই আলামিন, এসআই নকীব, এএসআই সোহাগসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই নিয়ে গত ১ মাসের মধ্যে পুলিশের অভিযানে ৩৪ বল ভারতীয় রেনু পোনা আটক করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article