Tuesday, May 26, 2026

দেবহাটায় পুলিশের অভিযানে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল মাদক উদ্ধার, মামলা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় ফেয়ারডিল মাদক উদ্ধার করা হয়েছে। দেবহাটা উপজেলার হাদিপুর রশিদের ইট ভাটা সংলগ্ন এলাকা থেকে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র মতে, ২৫ মে (সোমবার) রাত ১০ টার দিকে উক্ত ইটভাটার পিছনে ৬/৭ জন মাদক কারবারী বস্তা মাথায় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকদের তাদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা বস্তা ফেলে পালায়।
প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান বলেন, তিনি রাস্তার পাশে একা বসেছিলেন। হঠাৎ দেখি ৭/৮ জন লোক মাথায় বস্তা নিয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছে। তিনি তাদের উদ্দেশ্য করে কে কে বললে তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে ও পরে ইট তুলে তারা তাকে মারার চেষ্টা করে। পরে তিনি বন্ধুদের ফোন করে ডাক দিলে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। এবিষয়ে ইব্রাহিম বলেন, ওহিদুজ্জামানের ফোন কল পেয়ে মেইন রাস্তায় দাঁড়ানো সাদা প্রাইভেট কার দেখে সন্দেহ হয়। তারা কয়েকজন এগিয়ে গেলে প্রাইভেট কার চলতে শুরু করলে তাদের হাঁকাহাঁকিতে দ্রুত গতিতে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী বলেন, স্থানীয় যুবকদের ফোন কল পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবগত করানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে ফেয়ারডিল মাদকগুলো গননা করে ২৩৪ বোতল পাওয়া যায়। এবিষয়ে দেবহাটা থানার এসআই নকীব পানু বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৫, তাং- ২৬/০৫/২৬ ইং। দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে হাদীপুর এলাকা থেকে ঐ মাদক উদ্ধার ও মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা রাষ্ট্র ও সমাজ বিরোধী। তাদের গ্রেফতারে অভিযান সর্বদা আছে এবং চলমান থাকবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article