Wednesday, June 3, 2026

ডুমুরিয়ায় শহীদ জিয়া’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে আজ ১লা জুলাই ২০২৬ রোজ সোমবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান ও গাজী আব্দুল হালিম। বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন ও শেখ শাহিনুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুর রহমান, মোল্ল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, অরুণ কুমার গোলদার, শেখ মশিউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, মোঃ আমিনুর রহমান, ডাঃ আলমগীর হোসেন, যুবদলের সরদার বিল্লাল হোসেন, মোল্ল্যা মশিউর রহমান, নিত্যানন্দ মন্ডল, শেখ মাহাবুর রহমান, মাষ্টার আইয়ুব হোসেন, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান সোহাগ, রমেন রায়, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম মোড়ল, আব্দুস ছালাম মহালদার, আহ্মদ আলী ফকির, শাহাদাৎ হোসেন, আব্দুস ছালাম শেখ, ইকরামুল ইসলাম, হেমায়েত রশিদ খান, শফিকুল ইসলাম খান, দেলোয়ার হোসেন, শাইকুল ইসলাম, সেলিম হালদার, শেখ আব্দুল গফফার, মোনায়েম হোসেন গাজী, হাফেজ মতিয়ার রহমান, শফিকুল ইসলঅম জোয়ার্দ্দার, খোকন তালুকদার, আব্দুস ছালাম, শাহেদুজ্জামান বাবু, জামিনুর রহমান, আব্দুল কাদের, পিয়ারি সুলতানা, রেবেকা সুলতানা, সোহাগ গোলদার, তানভীর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা কলেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article