Wednesday, May 6, 2026

ডুমুরিয়ায় ধান-চাল সংগ্রহ শুরু

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ (ক্রয়) কার্যক্রম শুরু হয়েছে। আজ ০৬ মে ২০২৬ রোজ বুধবার সকালে উপজেলার খাদ্য গুদাম চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হোসেন মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানা খানম, খাদ্য নিয়ন্ত্রক এস এম আমিনুর রহমান বুলবুল ও উপজেলা কৃষকদল নেতা মোল্যা কবির হোসেন প্রমুখ। জানা গেছে, চলতি মৌসুমে ২ হাজার ৪’শ ৩১ মেট্রিক টন ধান সংগ্রহ (কেনা) হবে, যার মূল্য প্রতি কেজি ৩৬ টাকা, চাল কেনা হবে সিদ্ধ ৮’শ ৮৭ মেট্রিক টন, মূল্য ৪৯ টাকা, আর আতপ চাল কেনা হবে ৭৯ মেট্রিক টন, মূল্য ৪৮ টাকা। সরকারি এই সুযোগ পাবেন উপজেলার ধান চাষীরা। যার সময়সীমা থাকবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article