আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে অবঃ শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ০৪ মে ২০২৬ রোজ সোমবার স্কুল হল রুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক অজিত কুমার বাছাড় বিদ্যালয়ে হিন্দু ধর্মীয় শিক্ষক হিসাবে সুনামের সাথে কর্মময় জীবন সম্পন্ন করেছেন। দীর্ঘ কর্মজীবন শেষে এক অনন্য সম্মান ও ভালোবাসায় সিক্ত করে বিদায় দেওয়া হয় তাঁকে। আবেগঘন অনুষ্ঠানে বিভিন্ন উপহার, সহকর্মীদের চোখের পানিতে সিক্ত ভালবাসা এবং শিক্ষার্থীরা ফুলসজ্জিত গাড়িতে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীনসহ সকল শিক্ষক ও কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মানে আবেগআপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক অজিত কুমার বাছাড়।
