সংবাদ বিজ্ঞপ্তি : খুলনার বটিয়াঘাটা উপজলোর ঝড়ভাঙ্গা গ্রামে ২৫ মার্চ ২০২৬ ‘বীজ উৎপাদন ও সংরক্ষণ’ বিষয়ক একটি প্রশক্ষিণ অনুষ্ঠতি হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা লোকজ এর আয়োজনে এবং মিজরিও-জার্মানীর সহযোগিতায় পরচিালতি কৃষকের নেতৃত্বে কৃষি উন্নয়নের মাধ্যমে জীবিকা উন্নয়ন প্রকল্প-এর আওতায় এই প্রশক্ষিণটি আয়োজন করা হয়।
প্রশক্ষিণে ঝড়ভাঙ্গাসহ মোট ০৫টি গ্রামের ২৫ জন কৃষক অংশগ্রহণ করনে। এতে বীজ নির্বাচন, উন্নত পদ্ধতেিত বীজ উৎপাদন, সংগ্রহ ও র্দীঘময়োদি সংরক্ষণরে কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশক্ষিণ কার্যক্রমে সহায়করে দায়ত্বি পালন করনে লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, প্রোগ্রাম অফিসার মিলন কান্তি মন্ডল দাশ এবং দিপংকর কবিরাজ।
প্রশিক্ষণের একটি গুরুত্বর্পূণ অংশ ছিলো মাঠ পর্যায়ের ব্যবহারিক সেশন। ঝড়ভাঙ্গা গ্রামের কৃষক বাসুদবে মল্লিকের ব্রি-১০৮ ধানক্ষেতে অংশগ্রহণকারীদের নিয়ে সরাসরি বীজ ধান সংরক্ষণের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করা হয়। এতে কৃষকরা হাতে-কলমে শিখতে পারের কীভাবে মানসম্মত বীজ নির্বাচন, শুকানো এবং সংরক্ষণ করলে ফলন বৃদ্ধি পায়।
অংশগ্রহণকারী কৃষকরা প্রশিক্ষণটিকে অত্যন্ত উপযোগী বলে অভিহিত করেন এবং ভবিষতে এই জ্ঞান কাজে লাগিয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
