Monday, March 23, 2026

আশাশুনিতে ৫০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ আটক-২

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে পবিত্র ঈদ-উল ফিতরের দিন পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও নগদ টাকাসহ দুই জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও নগত ৪,৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২১ মার্চ ২০২৬ রোজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরীর সহযোগিতায় বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের গাঁজা ব্যবসায়ী আলতাফ হোসেন ও মহেশ্বরকাটি গ্রামের অশোককে ৫০ গ্রাম গাঁজা এবং নগত ৪,৮০০ টাকা সহ আটক করেন। আটককৃতদের ও জব্দকৃত মালামাল আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনচার্জএসআই আঃ রহিম জানান, মাদক নির্মূলের লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article