Wednesday, March 18, 2026

সাতক্ষীরা মাছখোলায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা নতুন বাজার এলাকায় স্থানীয় তরুণদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৮ মার্চ ২০২৬ রোজ বুধবার সকালে “যুব সমাজ কল্যাণ পরিষদ”-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা বলেন, কেউ যেন ঈদের দিনে বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই এ আয়োজন।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেলসহ ১১ প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। স্থানীয়দের মতে, এসব উপহার অসচ্ছল পরিবারের জন্য ঈদ উপলক্ষে বিশেষ সহায়ক হবে।

সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহবান জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article