Saturday, March 14, 2026

সাতক্ষীরায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : আত্মমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। আজ ১৪ মার্চ ২০২৬ রোজ শনিবার ২৪ রমজান সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মা” ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আত্মমানবতার সেবায় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবছর ঈদে সেমাই চিনি বিতরণ, গরীব মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় নারীদেরদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে থাকে। ‘মা’ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশসংনীয়। এজন্য ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজের বিত্তবানরাও যদি ‘মা’ ফাউন্ডেশনের মতো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষেরা অনেক উপকৃত হবে বলে মনে করি।”
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট প্রাবন্ধিক প্রভাষক ডাঃ আবদুল ওহাব আজাদ, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ‘মা’ ফাউন্ডেশনের পরিচালক আমিনুর রহমান বাবু, বিএনপি নেতা আব্দুল জলিল, বাবু, নুর ইসলাম গাজী ও আব্দুস সালাম প্রমুখ। প্রতিবছরের ন্যায় আত্মমানবতার সেবায় পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ‘মা’ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article