Friday, February 27, 2026

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, এস এম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান, পানি উন্নয়ন বোর্ডের এসও রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এবিএম আলমগীর পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় এমপি রবিউল বাশার তার বক্তব্যে বলেন, আইন শৃংখলা লঙ্ঘনে সমস্যা চিহ্নিত করে সমাধানে দায়িত্বশীলদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। মাদকতা যুবক ও সমাজকে ধ্বংস করে দেয়। গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে যৌথ ভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, ঘের ও বাড়ি দখল রোধে আইনগত পদক্ষেপ গ্রহন করা দরকার। তিনি বলেন, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে ভোটের পর দ্বন্দ্ব বেশী দেখা যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা নিরসন করতে হবে। আমরা শান্তিপূর্ণ বসবাস করতে চাই। সকল অন্যায়-অপকর্ম দূর করতে হবে। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি ভাল কাজ ও ন্যায় কাজে সহযোগিতা ও অন্যায়-মন্দ কাজে অসহযোগিতা করতে আহবান জানান।
সভায় বুধহাটা বাজার কমিটি গঠন, মাদক-জুয়া প্রতিরোধ, ঘেরের পানির আঘাতে রাস্তা নষ্ট, ঘেরের মাছ চুরি, জনৈক রমজানের দৌরাত্মসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article