আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার পশ্চিম দরগাহপুর একতা যুব ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় এবং গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বুধবার সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
যুব ব্লাড ব্যাংক ২০২২ সাল থেকে জরুরি প্রয়োজনে রক্তদান ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। তবে প্রতিবছর রমজানে তারা সেবার পরিধি আরও বিস্তৃত করে। প্রতি বছরের ন্যায় এবছরও ৭ রমজান ইফতার সামগ্রী বিতরণ করেছে।
