আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে লবনাক্ততা দুরীকরণ ও লবন পানি অনুপ্রবেশের প্রভাব প্রতিরোধ করণীয় র্শীষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার সকালে বারসিক আয়োজনে এনগেজ প্রকল্পের আওতায় উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদ হলরুমে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বক্তব্য রাখেন শোভনালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য শিক্ষক উদয় কান্তি বাছাড়, সুভাষ মন্ডল, মহিলা সদস্য মরিয়াম খাতুন, প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, এরিয়া কর্মকর্তা রোকসানা পারভীর, রুপান্তর এফপি নমিতাা মল্লিক, এফএফ রাশেদুল হাসান, উপজেলা সিএসও দলের সভাপতি সালেহা পারভীন, সম্পাদক ফারুক রহমান সহ অন্যরা। এসময় ইউনিয়ন ও গ্রাম সিএসও দলের সদস্য এলাকার লবনাক্ততক দুরণীকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমস্যা ও সম্ভবনা নিয়ে বিস্তারিতত আলোচনা করা হয়।
