আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : প্রতিবন্ধীযুবদের নিয়ে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল ১০ টায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে সিডিডি এর সহায়তায় আইডিয়াল the meaningful participation and inclusion of children and yoths with disability baseif rehabilitation প্রকল্পের আওতায় প্রজেক্টের ফোকাল মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, আইডিয়ালের কর্মকর্তা বৃন্দ। আশাশুনি সদর ইউনিয়ন এবং শোভনালী ইউনিয়নের মোট ৪৫ জন যুবগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ক্লাবের সদস্য তিশা মনি এবং ইয়াসমিন নাহার। ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখানো হয় ২০২৫ সালের অ্যাচিভমেন্ট এবং ২০২৬ সালের প্যালন্ট প্রেজেন্টশনের মাধ্যমে প্রর্দশন করা হয়।
