সাতক্ষীরা প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার সকালে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কনফারেন্স রুমে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সপেক্টর প্রকৌশলী মাসুম বিল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ননটেক সিদ্দিক আলী এবং প্রকৌশলী জগন্নাথ পাল প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নাজির উদ্দিন। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ইনস্ট্রাক্টর রফিকুল ইসলাম।
