Tuesday, February 24, 2026

ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বেগম রোকেয়া ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। কর্মসুচীর অংশ হিসেবে সকালে একটি র‌্যালী বের হয়। এরপর উপজেলার হলরুমে আলোচনা সভা ও নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা প্রদান দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নিযুক্ত উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মনোজ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, জামাতের মাওঃ হাবিবুর রহমান, মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার, খাদ্য কর্মকর্তা সুলতানা খানম, তথ্য কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, অধ্যক্ষ সহিদুল ইসলাম, অধ্যক্ষ সৌমেন মন্ডল, এ্যাড আলমগীর কবির প্রমুখ। সভা শেষে ৫টি ক্যাটাগরিতে অনন্য অবদান রাখায় ৫জন নারীকে শ্রেষ্ট অদম্য ক্রেষ্ট ও সংবর্ধনা দেয়া হয়। তার মধ্যে অর্থনৈতিক সাফল্যতায় রংপুর ইউনিয়নের স্মৃতিকনা মালাকার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতায় উলা গ্রামের সুর্বনা মূখার্জী, সফল জননী মাগুরাঘোনা ইউনিয়নের পারভীন আক্তার, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নুতন উদ্যমে জীবন শুরু চিংড়া গ্রামের রুমা আক্তার, সমাজ উন্নয়নে অসামন্য আবদান রেখেছেন রাজাপুর গ্রামের সাবরিন ইয়াসমিন ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article