Saturday, September 19, 2026

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা আটক

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ২৫পিচ ইয়াবাসহ আসলাম মোড়ল ওরফে এশা (৩২) নামে এক মাদক বিক্রেতা আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কোমরাইল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল এলাকার মৃত আশরাফ মোড়লের ছেলে আসলাম মোড়ল ওরফে এশা একজন চিহ্নিত মাদক বিক্রেতা। সে বিভিন্ন জায়গা থেকে মাদক আমদানি করে এলাকায় সাপ্লাই দেয়। মাস খানেক ধরে আমাদের কাছে এমন তথ্য আসছিল। সেই থেকে তার ওপর নজর দারি বাড়ানো হয়। শেষমেশ বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তার রুম থেকে ২৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অভিমানে নেতৃত্বে ছিলেন ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক ( এস আই) কাজী হাসান। এ ঘটনায় আটক আসলাম মোড়লের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং -১০, এবং আসামীক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article