Sunday, June 7, 2026

আশাশুনির চেউটিয়া নদীর উপর ব্রীজ ঢালাইয়ের কাজ সম্পন্ন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার পারিশামারী ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেউটিয়া নদীর উপর সেতু পাইল (ব্রীজ) এর ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। আজ ০৭ জুন ২০২৬ রোজ রবিবার সকালে ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে ব্রীজটির নির্মান কাজ করছেন, ঠিকাদার আব্দুল মান্নান। ১২ ফুট দৈর্ঘ্য ও ৪.২৭ মিটার প্রস্থের ব্রীজটির নির্মান কাজ ২০২৫ সালের এপ্রিল মাসে শুরু হয়। চলতি জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। ঢালাই এর কাজ উদ্বোধনকালে খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী এবাদুল হক গাজী, ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী একলাছুর রহমান, ৬নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কালাম, ধনিরাম হাই স্কুলের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়, রমজান আলী মোড়ল ও ঠিকাদার আঃ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রীজের নির্মান কাজ শেষ হলে এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ও খাজরা, আনুলিয়াসহ কয়েকটি ইউনিয়নের মানুষ যানবাহন নিয়ে চলাচল ও নদী পার হয়ে নির্বিঘ্নে যাতয়াত করতে পারবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article