আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির চাপড়ায় আশাশুনি বনাম চাপড়া ফুটবল খেলায় চাপড়া ৩-০ গোলে জয়ী হয়েছে।
আজ ০৮ জুন ২০২৬ রোজ সোমবার বিকাল সাড়ে ৪ টায় চাপড়া হিন্দোল যুব সংঘের মালিকানাধীন আমিন উদ্দীন ক্রীড়া উদ্যানে হিন্দোল যুব সংঘের ইয়াং ফুটবল একাদশ বনাম আশাশুনি নবারুন সংঘের ইয়াং ফুটবল একাদশের ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রিফারি আব্দুল আলিম। ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতা মূলক খেলায় চাপড়া হিন্দোল যুব সংঘ ৩-০ ঘোলে আশাশুনি নবারুন সংঘকে হারিয়ে জয় লাভ করতে সক্ষম হয়। এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, প্রভাষক রামিম আব্দুল্লাহ্, সাবেক সেনা সদস্য সিরাজুল ইসলাম ও দু’দলের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত দর্শকবৃন্দ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দল ও বিজিত দলকে পুরষ্কৃত করেন।
