Saturday, September 19, 2026

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে পদাধিকারবলে সংগঠনের সভাপতি ও জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম।

সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত ব্যানার্জি চন্দন, বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সাহাদ হোসেন সোহেল, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান শামসুজ্জামান প্রমূখ।

এসময় জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article