Friday, June 19, 2026

প্রান্তিক কৃষকদের মাঝে ব্রিধান -১০৩ এর বীজ বিতরণ

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রিধান -১০৩ এর বীজ বিতরণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের লবনাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে আজ ১৯ জুন ২০২৬ রোজ শুক্রবার সকালে উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিনামূল্যে ধান বীজ বিতরণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাকসুদুন্নবী, উপ সহকারী কৃষি কর্মকর্তা অসিত বিশ্বাস, লিডার্স এর টিম লিডার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস , সিএম অরূপ সরকার ও শরিফা খাতুন।
উল্লেখ্য, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ বীজ বিতরণ করা হয় এবং কৃষকরা ভালো ফলন পান। সাফল্যের ধারাবাহিকতায় এবারও জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রিধান -১০৩ বিতরণ করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article