Wednesday, May 13, 2026

পাইকগাছা শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন-সভাপতি-সুরাইয়া বানু ডলি, সম্পাদক-রমেন্দ্র নাথ সরকার

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি কে সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার কে সম্পাদক করে সংগঠনের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, যুগ্ম সম্পাদক প্রভাষক বজলুর রহমান, কোষাধ্যক্ষ প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, সাংগঠনিক সম্পাদক শিক্ষক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাশনা শারমিন আঁখি, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আফরা নাজলীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সদস্য সহকারী আইনজীবী পঞ্চানন সরকার, শিক্ষানবিশ আইনজীবী ইলিয়াস হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা বিকাশেন্দু সরকার ও প্রভাষক জীবেশ চন্দ্র রায়।
উল্লেখ্য সরকারি নিবন্ধন কৃত সাহিত্য ও সমাজকল্যাণ ভিত্তিক সংগঠনটি এলাকায় দীর্ঘদিন সাহিত্য ও সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article