Monday, July 13, 2026

দেবহাটায় ভ্রাম্যমান আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা, পরে বিনষ্ট

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনায় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জানা গেছে, আজ ১৩ জুলাই ২০২৬ রোজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম পারুলিয়া বাজারের বিভিন্ন জাল ও মৎস্য খাদ্য বিক্রির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় পারুলিয়া বাজারের একটি জালের দোকান থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে এবং উক্ত দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে মৎস্য খাদ্যের বিক্রেতাগণকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article