Thursday, June 4, 2026

দরগাহপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সড়ক দুর্ঘটনায় আহত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেন আজ ০৩ জুন ২০২৬ রোজ বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত মাওলানা জাকির হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দরগাহপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেট দিয়ে ঢোকার সময় একটি অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের সাথে ধাক্কা লেগে পড়ে যান। এবং গুরুতর আহত হন। দুর্ঘটনায় জখম হওয়ায় তার মাথায় ১৫টি সেলাই লেগেছে এবং বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article