Wednesday, August 19, 2026

ডুমুরিয়ার উদয়ন স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার উদয়ন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগষ্ট ২০২৬ রোজ সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক স্মৃতি রানী মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএম মিজানুর রহমান লিটন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক সুশীল কুমার মন্ডল, শিক্ষক মোঃ জাকির হোসেন হাওলাদার, শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, শিক্ষিকা অঞ্জনা রানী মন্ডল, শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস, বিনয় চন্দ্র অধিকারী, আব্দুল জলিল, মিতা মন্ডল, দোলা ফৌজদার, প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল, অভিভাবক গোলক হালদার, নিমাই মন্ডল, মোঃ ইবাদুল গাজী, সুশান্ত রায়, শিবু মন্ডল, ভগিরথ সরকার, আশিষ মন্ডল প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article