সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান বিশ্বাসের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীর মাঝে গাইড বই বিতরণ ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগষ্ট ২০২৬ রোজ মঙ্গলবার বিকেলে ইউনিয়নের শরাফপুর বাজারে এ গণ সংযোগ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নে সম্ভব্য প্রার্থী হিসেবে মোঃ মিজানুর রহমান বিশ্বাস প্রচার প্রচারণা শুরু করেছেন। যার অংশ হিসেবে তিনি মঙ্গলবার বিকেলে ইউনিয়নের শরাফপুর বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণ সংযোগ করেন। এ সময় তিনি বাজারের চা বিক্রেতা রাজু আহমেদের ১০ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে এবং কালিকাপুর এলাকার সিরাজুল ইসলামের ৯ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে, এই দুই শিক্ষার্থীর মাঝে দুই সেট গাইড বই বিতরণ করেন। বিতরণ কালে তার সঙ্গে ছিলেন আকরাম হোসেন গোলদার, ইউনুছ আলী বিশ্বাস, আব্দুল জলিল খান, আব্দুল হালিম, মোঃ রাজু খান, জাকারিয়া গোলদার ও ইউনুস আলী প্রমুখ।
