সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কাযক্রম শুরু হয়েছে। আজ ২৪ আগষ্ট ২০২৬ রোজ সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত’র মধ্যে দিয়ে কাযক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা খ, মাহাবুবা সুলতানা, সহকারি কর্মকর্তা পলাশ কুমার সেন, অর্চন বসু, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ মাহাবুর রহমান, সদস্য সচিব মাষ্টার সেলিম হালদার প্রমুখ। জানা গেছে, সরকারের রাজস্ব খাতে ২০২৬-২৭ অর্থায়নে উপজেলার মোট ৪৪টি প্রতিষ্ঠানে ৩৩৩.৩৩কেজি কাপ জাতীয় ( রুই, কাতলা ও মৃগেল) মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
