সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বিদ্যুতের ট্রান্সমিটার ও তার চুরি করতে গিয়ে জনতার হাতে এক চোর পাকড়াও। আজ ২৫ আগষ্ট ২০২৬ রোজ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উলা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি চুরি মামলা রুজু হয়েছে যার নং ২৩।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের উলা এলাকার ইরান হোসাইনের বাড়ির পাশ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তারসহ চোর আমিনুর রহমান (১৯) পালিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে তাকে আটক করে। সে উপজেলার খণিয়া ইউনিয়নের পাঁচপোতা এলাকার রজব আলী ফকিরের ছেলে। পরে উত্তম মাধ্যম শেষে তাকে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, প্রায় দুই লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তারসহ এক চোর জনতার কতৃক আটক হয়। এ ঘটনায় ডুমুরিয়া বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ আব্দুস সালাম বাদী হয়ে একটি চুরি মামলা করেন।
