Monday, November 9, 2026

ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”। আজ ০৮ নভেম্বর ২০২৬ রোজ রোববার সকাল ১০টায় উপজেলা চত্বরে দিবসটিকে ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেয়া এবং সমবায় রালী। এরপর উপজেলা সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতে অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এরপর সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মুহা. দারুল হুদা, উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন ও আব্দুর রব আকুঞ্জী, সমবায়ী কৃষ্ণপদ জোদ্দার, থুকড়া জনতা সমিতির প্রিন্সিপাল আলহাজ্ব গোলাম কুদ্দুস, সমবায়ী দিপংকর মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, জয়ন্ত সরকার, দিলিপ মন্ডল, রিপন বাড়ই, সুকুমার বালা ও প্রদীপ বালা প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article