সুজিত মল্লিক, (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান (৬৫) ষ্ট্রোক জনিত রোগে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … … রাজিউন)। আজ ১৫ জুলাই ২০২৬ রোজ বুধবার বিকেল ৪টায় উপজেলা সাব-রেজিষ্ট্রি আফিসের পাশেই তার মৃত্যু হয়। তিনি উপজেলা সদরস্থ গোলনা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে ও ১মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গ্রণাগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মরহুর ফাররুখ হোসেন খান দীর্ঘ দিন ধরে শারিরিক ভাবে অসুস্থ্যতায় ভুগছিলেন। তিনি ঠিকমত চলাফেরা করতে পারতেন না। তবে সম্প্রতি সময়ে তার অবস্থা যথেষ্ট ভালো ছিল। এরই মধ্যে তিনি মারা গেছেন। জানা গেছে, ১৫ জুলাই বুধবার বিকেলে অফিসের কাজকর্ম সম্পন্ন করে পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে ধরাধরি করে নিয়ে যান ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নেয়ার কিছুক্ষণ পরে পরীক্ষা নীরিক্ষা শেষে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ গোলনাস্থ বাড়িতে নেয়া হয়েছে এবং গোসল শেষে নামাজের যানাজা ও দাফন প্রক্রিয়া চলমান আছে। তাঁর মৃত্যু’র খবরে বাড়িতে পড়েছে শোকাহত মানুষের ঢল। শেষ বারের মত দেখতে ছুটে যাচ্ছেন চেনা-জানা মানুষ।
