Tuesday, April 14, 2026

ঠাকুরগাঁও দেয়াল ধসে শিশুর মৃত্যু

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : উৎসবের রঙিন আলো যে মুহূর্তেই শোকের কালো ছায়ায় ঢেকে যেতে পারে, তার এক মর্মান্তিক সাক্ষী হলো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল।

বাংলা নববর্ষের পুণ্যলগ্নে যখন চারদিকে আনন্দের জোয়ার, ঠিক তখনই এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চার বছরের এক ফুটফুটে প্রাণ। পুরনো জীর্ণ একটি সীমানা দেয়াল কেড়ে নিল শিশু মুবাশ্বিরার জীবন।

আজ ১৪ এপ্রিল ২০২৬ রোজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাণীশংকৈল পৌর শহরের কলেজ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুবাশ্বিরা ওই এলাকার আসবাবপত্র ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নববর্ষের দুপুরে বাড়ির গেটের সামনে খেলা করছিল শিশুটি। তাদের বাড়ির সঙ্গেই লাগোয়া ছিল প্রতিবেশী দেলোয়ার হোসেনের একটি দীর্ঘদিনের পুরনো ও নড়বড়ে সীমানা দেয়াল। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জীর্ণ দেয়ালটি হুড়মুড়িয়ে মুবাশ্বিরার ওপর ধসে পড়ে। ইটের স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নববর্ষের দিনে এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article