দক্ষিন বাংলা ডেস্ক : খুলনা নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৭ নভেম্বর ২০২৬ রোজ শনিবার গভীর রাতে টুটপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় নূর আজিমের একান্ত সহযোগী সবুজের বাসা থেকে একটি করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।
