Sunday, November 8, 2026

পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচির আয়োজন করে। আজ ০৮ নভেম্বর ২০২৬ রোজ রোববার সকালে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য সমবায় র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে ” করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমবায়ী জিএম শুকুরুজ্জামান, প্রাণ কৃষ্ণ দাশ, স ম আব্দুল জব্বার, বিল্লাল মোড়ল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, চিত্তরঞ্জন সরকার, আমিনুল ইসলাম বজলু, শামসুজ্জামান সুমন, ইউনুস আলী মোল্লা, মুহাম্মদ শফিয়ার রহমান, ইলিয়াস হোসেন, দীনেশ রায়, এসকে মহিবুল্লাহ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে উপজেলার ১৪ টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article