Wednesday, July 15, 2026

খুলনা জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : খুলনার ৯ নম্বর ওয়ার্ডের বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আজ ১৫ জুলাই ২০২৬ রোজ বুধবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের দু:খ-কষ্ট লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ সাদিকুল ইসলাম সাদি, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article