আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা স্লুইস গেট প্রতিবন্ধকতা অপসারন করে পানি নিস্কাশন সচল করা হয়েছে। আজ ১৩ জুলাই ২০২৬ রোজ সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন বিএনপির আহবায়কের নেতৃত্বে এলাকাবাসী প্রতিবন্ধকতা অপসারন করেন।
দীর্ঘদিন স্লুইস গেটটি অচল ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এলাকার শত শত বিঘা কৃষিজমি জলাবদ্ধতার কবলে পড়ে আসছে।এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টুর নেতৃত্বে এলাকাবাসী গেটে জমে থাকা প্রতিবন্ধকতা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এ সময় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও শত শত কৃষক উপস্থিত ছিলেন। এলাকাবাসী স্লুইস গেটটি সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা অটুট রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
