Wednesday, September 2, 2026

আশাশুনির পাইথালী বাজারে এসিল্যান্ডের মনিটরিং

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে বাজার মনিটরিং ও নির্ধারিত পেরিফেরি এলাকা পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার সকাল ১০টার দিকে তিনি বাজারে গমন করেন।
বাজারের ক্রেতাদের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি হচ্ছে কি না, তা খোঁজ নেন। পরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে নির্ধারিত পেরিফেরি এলাকার জায়গা নিয়ম অনুযায়ী বরাদ্দ নিয়ে ব্যবসা পরিচালনা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। এ সময় উপ-সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, নাজির তপন কুমার ও শেখ রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article