আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৫৭তম শহীদ আমানউল্লাহ আমানের মাতা মরহুমা মনোয়ারা খাতুনের (৮০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ ২৩ আগষ্ট ২০২৬ রোজ রবিবার বিকেল সাড়ে ৫টায় আশাশুনি উপজেলার দরগাহপুর মোহাম্মাদিয়া জামে মসজিদ চত্বরে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক এবং খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল ও উপাধ্যক্ষ আব্দুস সবুর, সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, খুলনা জেলা দক্ষিণ সভাপতি অয়েস কুরুনি, সেক্রেটারি ইয়াসিন শারাফত, জেলা মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা দাওয়াহ সহকারী মোখলেছুর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্রশিবির আশাশুনি উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি হাফেজ আব্দুস সালাম, দরগাহপুর ইউনিয়ন আমির প্রফেসর আব্দুল গনি, সেক্রেটারি মাওঃ জাকির হোসেন, হাফেজ আলহাজ্ব শেখ মহসিন উদ্দীন, অবসারপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব শেখ উকিল উদ্দীন, দরগাহপুর ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
