Friday, August 21, 2026

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ হাজার টাকা জরিমান

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে দুই মুদি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২০ আগষ্ট ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর ও জেলা শাখার নির্বাহী সদস্য ক্যাব জিএম ইমতিয়াক জামিল অভিযান পরিচালনাকালে গোয়ালডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী দে ব্রাদার্স এর মালিক সুভাষদেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১ হাজার টাকা জরিমান এবং শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এর মালিক গোপাল মজুমদারকে ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article