Friday, August 21, 2026

আশাশুনিতে ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাহাঙ্গীর আরিফ। ১৯ আগষ্ট ২০২৬ রোজ বুধবার সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন।
আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা ডিএমপি ডিবিতে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ যশোর জেলার শার্শা উপজেলার বাগাচড়া গ্রামের কৃতি সন্তান। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। নবাগত ওসি বুধবার সন্ধ্যায় আশাশুনি থানায় পৌঁছে ওসি শামীম আহমদ খানের কাছ থেকে চার্জ বুঝে নেন। এসময় থানার ইন্সপেক্টর তদন্ত সঞ্জয় কুমার দাস, সেকেন্ড অফিসার এসআই লক্ষ্মণ চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। যোগদানের পর ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মতো। জনসাধারণের যে কোনো প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। এলাকায় সকল অপরাধমূলক কর্মকাণ্ড সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য সাবেক ওসি শামীম আহমদ খান কে সাতক্ষীরা সদর সার্কেলে বদলি করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article