Monday, November 2, 2026

আশাশুনিতে নতুন কুঁড়ি সিজন-২ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন-২ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ নভেম্বর ২০২৬ রোজ সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় নতুন কুঁড়ির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুবদলের আহ্বায়ক আবু জাহিদ সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, কে এম রকিবুজ্জামান রকিব, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৮ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং লটারির মাধ্যমে নির্ধারিত সূচি অনুযায়ী খেলাধুলা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ১৩ জন ক্রীড়া সংগঠক নির্বাচন করে মূল কমিটি গঠন ও প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article