আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশসহ ৫ আসামীকে করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন এবং ওয়ারেন্ট ভূক্ত আসামী ৩ জন। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
থানাসুত্রে জানাগেছে, আশাশুনি থানা মামলা নং ৭, তাং ৯/৯/২৬, জিআর ১৮৫/২৬ (সন্ত্রাস বিরোধী আইন ২০০৯) এর আসামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ ও
শ্বেতপুর গ্রামের আঃ গফুর সরদারের ছেলে বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সিআর ১৩৫৬/২৪ (পাইকগাছা) আসামী ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে সাইফুল গাজী,
সিসি-২৩৯/২৫ এর আসামী বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে আবু রাশেদ গাজী ও সিআর ১৯৬/১৬ (কালিগঞ্জ) এর ১ মাসের সাজাপ্রাপ্ত আসামী উত্তর গোদাড়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ছবেদ আলী গাজীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
